ঢাকাTuesday , 10 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহী ও শাখা প্রধানদের মতবিনিময় সভা সোমবার (৯ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, এফসিএ, এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোন প্রধান, ৩৯৫টি শাখার ব্যবস্থাপকগণ এবং ২৫৩টি উপ শাখার ইনচার্জগণ অনুষ্ঠানে অংশ নেন।