ঢাকাMonday , 9 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Link Copied!

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা। তবে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানায় এলাকাবাসী। মানববন্ধনে তারা জানান, কোনো কারণ ছাড়াই স্বৈরাচারি সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যেম স্বৈরাচারী সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনায্য কর্মকাণ্ড। তাই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেয়া হোক। তারা বলেন, আমরা আগের নামে বিমানবন্দরটির নামকরণ পেতে চাই, এটা আমাদের হারানো গৌরব। এই বিমানবন্দরের নাম পরিবর্তন করার মধ্য দিয়ে সেটি আবারো ফিরিয়ে আনা হোক। এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।