ঢাকাMonday , 9 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের এমডি ছিদ্দিকের নিয়োগ বাতিল, নতুন এমডি রউফ

Link Copied!

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগটি বাতিল করা হয়। এছাড়া অপর এক অফিস আদেশে তার জায়গায় চলতি দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলেপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) এর অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব শরন কুমার বড়ুয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এম এ এন ছিদ্দিকের ১২.১০.২০১৭ তারিখের ৩৫.০০..০০০০.০৪৯.১৯.০৩২.১৭-১৭২ নং প্রজ্ঞাপন এতদ্বারা বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। অপর এক আদেশে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলেপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) এর অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রসাশন) মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি তার বর্তমান পদে আহরিত বেতন ভাতা পাবেন।