ঢাকাSaturday , 7 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ড. ইউনূস

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার ওই হাসপাতালে যান তিনি। জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনে আহত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা এসব আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা।’ তিনি বলেন, ‘চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।’ এ সময় হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।