ঢাকাThursday , 5 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের ডিজির অপসারণের দাবিতে উত্তাল অধিদপ্তর

Link Copied!

সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণের দাবিতে ১০ম দিনের মতো বিক্ষোভ সমাবেশে উত্তাল রয়েছে অধিদপ্তরটি। বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চার থেকে পাঁচশ কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বিক্ষুব্ধরা বলেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না থাকা এই কর্মকর্তা বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগের বোঝা হয়ে দাঁড়িয়েছেন।’ এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ হতে অনতিবিলম্বে অপসারণ করে তার পরিবর্তে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দায়িত্ব গ্রহণের পর ২০ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু সভায় মহাপরিচালক তার নির্বাচিত কিছু ব্যক্তিকে নিয়ে গোপনে সব আয়োজন শেষ করেন। এ ছাড়া সভায় তিনি তার পছন্দের মাত্র ৬ জন ব্যক্তিকে বক্তব্য দেয়ার সুযোগ দেন, যাদের সবার কাছ থেকেই সভার দিন সকালবেলা বক্তব্যের স্ক্রিপ্ট জমা নেন।
স্থানীয় বিতর্কিত সাবেক সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিলের সুপারিশে মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে তিন মাস হতে চললেও তিনি ছয়-সাত বছর ধরে একই শাখায় কাজ করা এবং বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীদের এখনো বদলি করেননি। সব বিতর্কিত, দুর্নীতিবাজ ও পদলোভী কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি তার মহাপরিচালক পদ ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। নতুন কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক মো. আব্দুর রাজ্জাক সিদ্দিকী। ৫ সেপ্টেম্বরের মধ্যে অপসারণ না হলে আগামী ৮ সেপ্টেম্বর হতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ মাঠ পর্যায়ে সকল দপ্তরে (বিদ্যালয় বাদে) মহাপরিচালকের অপসারণের দাবিতে ব্যানার টানানো, ১ ঘণ্টার কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
সমাবেশে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা মহাপরিচালকের অপসারণ চেয়ে বক্তব্য প্রদান করেন। বক্তারা হলেন, নাসিমা বেগম (পরিচালক), আলয়ো ফেরদৌসী শিখা (উপপরিচালক), আব্দুল আলিম (উপপরিচালক), নুরুল ইসলাম (উপপরিচালক), এনামুল হক (সহকারী পরিচালক), সহকারী সুপারিনটেনডেন্ট মো. আব্দুস সলেমি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম তকিবুল ইসলাম, কর্মচারীদরে সমিতির পক্ষ থেকে মো. আব্দুল হালিম, খায়ের আহমদ মজুমদার (সাধারণ সম্পাদক), আব্দুল মতিন (সভাপতি), শফকিুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে মহাপরিচালকের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।