সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোন একাউন্ট নেই। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের পরিচয়/ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ফেক একাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা করা হয়েছে।

