ঢাকাWednesday , 4 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৮১

Link Copied!

নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলের ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন– রাইফেল, আরপিজিসহ (রকেটচালিত গ্রেনেড) বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শ বোকো হারাম সদস্য ৫০টির বেশ মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে গত রোববার (১ সেপ্টেম্বর) এ হামলা হয়। স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনাসদস্যরা মাফায় পৌঁছানোর আগেই ১৫ জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে। উল্লেখ্য, বোকো হারামসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গত ১৫ বছর উত্তর–পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে। এতে নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।