ঢাকাWednesday , 4 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিএতে আওয়ামী প্রেতাত্মারা ফের সক্রিয়!

তালুকদার রুমী
September 4, 2024 8:36 pm
Link Copied!

বিআইডব্লিউটিএ সরকারের একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিআইডব্লিউটিএর অর্জনও কম নয়। কিন্তু নানা কারণে সংস্থাটির ভাবমূর্তি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে মুখ থুবড়ে পড়ে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও খামখেয়ালিপনার কারণে সংস্থাটির সুনাম এখন প্রশ্নবিদ্ধ। গত ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের পর মুজিব আদর্শ লালনকারী কতিপয় কর্মকর্তা ও কর্মচারি খানিকটা পর্দার আড়ালে গেলেও তারা ফের সক্রিয় হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন। ঔ চক্রটি এখন গণমাধ্যমের উপর ভর করেছে। তারা কোন কোন কর্মকর্তার চরিত্র হননে গণমাধ্যমের আশ্রয় নিচ্ছেন।এ চক্রের অন্যতম একজন সঞ্জীব। তিনি বিআইডব্লিউটিএতে পিয়ন হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, ব্লাক মেইলিংয়ে বেশ হাত পাকিয়েছেন তিনি। পিয়ন সঞ্জীব সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের অত্যন্ত আস্থাভাজন। শাজাহান খানের হাত ধরেই তার উত্থান। শাজাহান খান নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালিন পিয়ন সঞ্জীবের দাপটে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ছিলেন তটস্থ। অপরদিকে আরেকজন কর্মচারি পান্না। তার দাপটও কম নয়। তিনিও শাজাহান খানের পরিচয়ে বেপরোয়া আচরণ করতেন কর্মকর্তাদের সঙ্গে। শাজাহান খানের আস্থাভাজন হওয়ার কারণে ভয় কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। সামান্য বেতনভুক্ত কর্মচারি হলেও পান্নার দাপট বিআইডব্লিউটিএ ছাড়িয়ে নৌপরিবহন মন্ত্রণালয় পর্যন্ত। অন্যদিকে দুর্নীতির বরপুত্র মংলা-পাকশী ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক সুলতান আহমেদ খান বিআইডব্লিউটিএতে রামরাজত্ব কায়েম করেন শেখ হাসিনা সরকারের আমলে। তিনি কুষ্টিয়ার সমালোচিত সাবেক এমপি মাহবুবুল হানিফের আত্মীয়। যে কারণে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রকল্প পরিচালক) সুলতান আহমেদ খান কাউকে পাত্তা দিতেন না। তিনি কথায় কথায় মাহবুবুল হানিফের নাম ব্যবহার করতেন। গণভবনে তার নিয়মিত যাতায়াত ছিল বলেও তিনি দম্ভোক্তি করতেন। এখনও তার দাপট কমেনি। তিনি সেই সময় একটি নিজস্ব সিন্ডিকেট গড়ে তোলেন। আপদমস্তক একজন দুর্নীতিবাজ প্রকৌশলী সুলতান আহমেদ খান এখনও বহাল তবিয়তে। সুলতান আহমেদ খান একজন ডিপ্লােমা প্রকৌশলী হওয়া সত্ত্বেও সিনিয়র প্রকৌশলীদের পাত্তাই দিতেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুটা চুপচাপ হলেও তিনি ফের সক্রিয় হয়ে উঠছেন। অভিযোগ রয়েছে, তিনি মুজিব আদর্শের কর্মকর্তা ও কর্মচারিদের সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। সূত্র জানায়, তিনি প্রতিপক্ষ কর্মকর্তাদের ঘায়েল করতে তার কয়েকজন ঘনিষ্ট গণমাধ্যমকর্মীকে দিয়ে চরিত্র হনন করেন। অথচ তিনি নিজেই একজন দুর্নীতিবাজ প্রকৌশলী। এছাড়াও তার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের ভয়াবহ অভিযোগ রয়েছে। সূত্র জানায়, কাজ না করেও বিল উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে তার বক্তব্য জানতে বেশ কয়েকবার তার মোবাইলে যােগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।