ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলের মৃত্যুর বিচার দেখে মরলেও শান্তি পাবো

Link Copied!

ovijit-photo-5নিজস্ব প্রতিবেদক : মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায় তার ছেলের মৃত্যু বিচার চেয়ে বলেছেন, ‘হুমায়ুন আজাদ এবং অভিজিৎ রায় হত্যাকাণ্ড একই সূত্রে গাথা। এ কথা অনেকেই দাবি করেছেন। গত ১০ বছরেও হুমায়ুন আজাদের মৃত্যুর বিচার শেষ হয়নি। আমার সন্তান হত্যার বিচার দেখে যেতে পারলেই আমি মরেও শান্তি পাবো।’
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিহত অভিজিতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহের সামনে ভারাক্রান্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
জঙ্গিদের কাছে তথাকথিত বাংলাদেশের পুলিশ প্রশাসন হার মেনেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের দায় স্বীকারের পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের জন্য ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কাজ করার আগ্রহ দেখিয়েছে।’
তবে তিনি এ অবস্থায় বলেন, ‘সরকার যা ভালো মনে করেন, তাই করবে।’ এসময় তিনি দেশে সব ধরনের জঙ্গি সংগঠনের কার্যক্রম আদালতের মাধ্যমে নিষিদ্ধ করারও দাবি জানান।
এদিকে অভিজিতের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল- তার মরদেহ গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই শ্রদ্ধা শেষে অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়। অভিজিতের ওপর দুর্বৃত্তদের হামলার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাফিদা আহমেদ। স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিনিও গুরুতর আহত হন।