ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরের মুখ্যমন্ত্রী হলেন মুফতি সাইদ

Link Copied!

sayedআন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরের ১২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি মোহম্মদ সাঈদ। এর ফলে  রাজ্যে দু’মাস ধরে চলা প্রেসিডেন্ট শাসনের অবসান হল।
রোববার সকালে জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরাবার অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুফতি সাঈদ। উপমুখ্যমন্ত্রীর শপথ নেন বিজেপি নেতা নির্মল সিং। এর আগে, পিডিপির ১২ জন ও বিজেপির ৯ জনসহ  মোট ২৫ জন ক্যাবিনেট সদস্য শপথ নেন৷  গভর্নর এন এম ভোরা মুখ্যমন্ত্রীসহ সবাইকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আদবানীসহ বিজেপির শীর্ষ নেতারা। এছাড়া, সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ওমর আবদুল্লাহ, পিডিপির প্রেসিডেন্ট মেহেবুবা মুফতি।
২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিধানসভা নির্বাচনে পিডিপি ২৮টি পেয়ে শীর্যস্থানে এবং বিজেপি ২৫টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি পায়। রাজ্যে পিডিপি বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আরও ১৮টি আসনের দরকার ছিল। অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস পায় যথাক্রমে ১৫টি ও ১২টি আসন। নির্ধারিতি সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারায় রাজ্যপাল শাসন জারি হয় জম্মু-কাশ্মিরে।