ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৯ আসিরিয় খ্রিস্টানকে মুক্তি দিচ্ছে আইএস

Link Copied!

isআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সিরিয়া থেকে অপহৃত আসিরিয় খ্রিস্টানদের মধ্যে ২৯জনকে মুক্তি দিতে যাচ্ছে ইসলামিক স্টেট (আইএস) রবিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার দক্ষিণ সিরিয়ার আল হাসাকাহ প্রদেশের তাল তামির শহর থেকে ২২০ জন আসিরিয় খ্রিস্টানকে অপহরণ করে আইএস যোদ্ধারা। তবে আসিরিয়ান হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা ওসামা এডওয়ার্ড জানিয়েছেন এ সংখ্যা ২৬২।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, তাদের পাওয়া তথ্য অনুযায়ী অপহৃতদের তাল তামির শহরের দক্ষিণ-পশ্চিমে মাউন্ট আব্দেল আজিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আইএসের একটি স্বঘোষিত শরিয়াহ আদালত ২৯জনকে মুক্তির নির্দেশ দিয়েছে। অন্য অপহৃতদের ভাগ্যে কী ঘটবে তা ওই শরিয়াহ আদালতই নির্ধারণ করবে।