ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমকি মোকাবেলায় সজাগ থাকতে হবে সেনাবাহিনীকে

Link Copied!

PM1কক্সবাজার প্রতিনিধি : দেশ নিয়ে চলমান যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার কক্সবাজারের রামুতে স্থাপিত সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এর আগে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রামু ১০ পদাতিক সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
পরে প্রধানমন্ত্রীকে কুচকাউয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিসতি।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন রাষ্ট্রের দূতরাও অংশ নিয়েছেন।