ঢাকাThursday , 8 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিছু স্বার্থান্বেষী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে: হেফাজত

Link Copied!

দেশের উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে হেফাজত। বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজেদুর রহমান এ অভিযোগ করেন। নেতারা বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যার সঙ্গে ইসলাম ও মুসলমানদের কোন সম্পর্ক নেই। কেননা, ভিন্ন ধর্মাবলম্বী কোন সম্প্রদায়ের জান-মালের ক্ষতি সাধন এমনকি ভয়-ভীতি প্রদর্শনও ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষা করা প্রতিটি মুসলিমের জন্য অবশ্যকরণীয়।
তারা বলেন, শুক্রবার দেশব্যাপী সকল মসজিদে জুমার খুতবায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষার উপর আলোচনা করার জন্য আমরা সম্মানিত খতীব ও ইমামদের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া নিয়মিত নামাযে আগত মুসল্লীদেরকেও জামাআতের আগে বা পরে বিশেষ ঘোষণার মাধ্যমে এ ব্যাপারে সচেতন করার জন্যও আহ্বান জানাচ্ছি।