ঢাকাSaturday , 3 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলন : বনানীতে অভিভাবকদের প্রতিবাদ

Link Copied!

বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ফুটপাতে শুক্রবার সকাল ১০টায় জড়ো হয়েছিলেন কিছু অভিভাবক যাদের সন্তানরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালেয়ে পড়াশুনা করেন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থী হত্যার বিচার ও সন্তানদের নিরাপত্তা দাবি করেন তারা। সায়মা আহমেদ জয়া নামের একজন অভিভাবক বলছিলেন, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের ঘটনার বিচার চান। ‘আমাদের অনেক ছেলেকে গুলি করে মারা হয়েছে। এখন তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না, আমরা ইয়াং ছেলেদের পড়াশুনা করতে পাঠাতে পারছি না, খেলতে পাঠাতে পারছি না। এভাবে তো চলতে পারে না,’ বলছিলেন জয়া। আরেকজন অভিভাবক মঞ্জুরুল আলম বলছিলেন, ‘আমাদের আরো আগেই রাস্তায় দাঁড়ানো উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।’ প্রতিবাদে যোগ দিয়েছিলেন নাদিরুজ্জামান ও হুসনা জাহান শিউলি দম্পতি। তারা নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। সম্প্রতি ঢাকায় এসেছেন ছুটিতে। নাদিরুজ্জমান বিবিসি বাংলাকে বলেন, ‘যে মানুষগুলোকে মারা হয়েছে, তাদের মারার পর এখন ব্র্যান্ডিং করা হচ্ছে- জামাত-শিবির বলে। অন্যায়ের প্রলেপ দেবার জন্য সেটার ওপরে আরো অন্যায় করা হচ্ছে।’ অভিভাবকরা কিছুক্ষণ ফুটপাতে দাঁড়ানোর পর পুলিশ এসে তাদের সেখান থেকে সরে যেতে বলে। এ নিয়ে সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে অভিভাবকদের বচসাও হয়।
সূত্র : বিবিসি