ঢাকাMonday , 29 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগরতলায় গ্রেপ্তার ২৩ বাংলাদেশি

ডেস্ক নিউজ
July 29, 2024 2:18 am
Link Copied!

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর বাংলাদেশজুড়ে পুলিশ ধরপাকড় অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে ৯ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাঝেই ভারতের ত্রিপুরা রাজ্যে এক সঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দালালও রয়েছেন। প্রাথমিকভাবে জিআরপি সূত্রের বরাত দিয়ে দৈনিক আনন্দবাজার বলছে, গ্রেপ্তার ২৩ জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন, তাদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি। ভারতের বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই ২৩ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগেরই বয়স ত্রিশ বছরের নিচে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েকজন যুবকও রয়েছেন। মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে, তার বয়সও ২৭ বছর।