ঢাকাSunday , 28 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

Link Copied!

ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার (২৭ জুলাই) মাজদাল শামসের দ্রুজ গ্রামের ফুটবল মাঠে এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর জন্য ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠীকে ভারী মূল্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। আর এই হামলা হিজবুল্লাহই চালিয়েছে। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ থাকবো না ও হিজবুল্লাহকে এর কঠোর জবাব দেবো। এদিকে ইসরায়েল এই দায় দেওয়ার সঙ্গে সঙ্গে তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছে, মাজদাল শামসে করা হামলায় শত্রুপক্ষের কিছু সংবাদমাধ্যম আমাদেরকে অভিযুক্ত করছে। আমরা পরিষ্কারভাবে এই অভিযোগ প্রত্যাখান করছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো ধরনের সম্পর্ক নেই।
ইতোমধ্যেই শনিবার রাতারাতি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফেরার ফ্লাইট এগিয়ে এনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দ্রুজ সম্প্রদায়ের নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। ফিরে আসার পর নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করবেন তিনি। হিজবুল্লাহ এর আগে গোলান মালভূমির ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেড সামরিক দফতরে হামলা চালিয়েছিল, খেলার মাঠ থেকে যার দূরত্ব মাত্র দুই কিলোমিটার। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দ্রুজ গ্রামের এই অংশের দখল নিয়েছিল ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। টানা ৯ মাসেরও বেশি সময় ধরে চলা আর এই আগ্রাসনের শুরু থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ।