ঢাকাSaturday , 27 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর খিলগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

Link Copied!

রাজধানীর খিলগাঁও কবরস্থান রোডে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁও তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যবসায়ী আলীকে কুপিয়ে তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে জানান স্বজনেরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ী আলীর শরীরে কয়েকটি গুরতর আঘাত রয়েছে। আলীর বড় বোন রাশিদা বলেন, ‘বিকালে তালতলা বাজার থেকে বাসায় যাওয়ার সময় ৪-৫ জন চিহ্নিত ছিনতাইকারী আলীকে কুপিয়ে সঙ্গে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘এ ধরনের কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হবে।’