কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। এ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৬ জুলাই) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারাদেশে ২৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

