ঢাকাFriday , 26 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পুলিশের ‘ব্লক রেইড’ গ্রেফতার বেশ কয়েকজন

Link Copied!

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক টিম। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশের এ ব্লক রেইড চলছে। অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, মেট্রোরেল, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ অধিদপ্তর, এক্সপ্রেসওয়েসহ পুলিশের একাধিক স্থাপনায় সহিংসতা চালানো হয়েছে। এসব ঘটনায় ডিএমপির একাধিক থানায় মামলা হয়েছে। সেই মামলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা আসলেই দোষী তাদের খুঁজে বের করার জন্যই ব্লক রেইড বা চিরুনি অভিযান। যতদিন পর্যন্ত সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত অভিযান চলবে।