ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, বন্ধ দোকানপাট

Link Copied!

রাজধানীর মতিঝিল নটর ডেম কলেজ এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এতে এলাকাজুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্ধ রয়েছে আশপাশের দোকানপাট।
এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করে। বিপরীত দিক থেকে পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। আশপাশের এলাকাঘুরে জানা যায় আতঙ্কে অনেকেই দোকানপাট বন্ধ রেখেছেন।
এ পর্যন্ত কয়েক দফা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আন্দোলনকারীরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।