ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারসেল, গুলি নিক্ষেপ

Link Copied!

নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ চলছে। এ সশয় পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ও ছররা গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি। এর আগে সকাল থেকে শহরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলছিল। বৃহস্পতিবার ( ১৮ জুলাই ) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের একটি পিকআপ ভ্যান শহরের চাষাড়ার দিকে অগ্রসর হলে শিক্ষার্থীরা সেটি ভাঙচুর করে। পরে গাড়িটি পুনরায় চাষাড়ায় গেলে শিক্ষার্থীরা তাতে আগুন ধরিয়ে দেয়। তবে এ সময় গাড়িতে চালক ছাড়া কোন পুলিশ সদস্য ছিল না। এরপর পৌনে একটার দিকে পুলিশ অ্যাকশনে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ারসেল ও গুলি ছুড়তে থাকে।
এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে চাষাড়ার চারদিকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।