ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত কয়েক হাজার শিক্ষার্থী ইসিবি চত্বর অবরোধ করে রেখেছে। এ সময় তাদের কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। ওই সময় শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বুধবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে যা বলেছেন তা নিয়ে আপত্তি প্রকাশ করেন শিক্ষার্থীদের কয়েকজন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয়া আলিম খান জানান, প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ এই ভাষণে তিনি কোটা বাতিল হবে এমন কোনো ঘোষণা দেননি।
আলিম খান বলেন, “প্রধানমন্ত্রী একদিকে বলছেন শিক্ষার্থীদের শান্ত থাকতে, অন্যদিকে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা সরকারের ডবল স্ট্যান্ডার্ড।”
সূত্র: বিবিসি বাংলা

