ঢাকাThursday , 18 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপুরায় পুলিশ বক্স ও অন্তত ১২ মোটরসাইকেলে আগুন

Link Copied!

রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি ট্রাফিক পুলিশ বক্স ও ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বিষয়টি জানিয়েছেন। এর আগে মানবজমিনের স্টাফ রিপোর্টার জানান, রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডার ইউলুপ পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এতে রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহত শিক্ষার্থীরা স্থানীয় এইমস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সারা দেশে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।