কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে জরুরি কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার ( ১৭ জুলাই ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোটা সংস্কারের দাবিতে নিহত ছাত্র ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ জেলা শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।এ ছাড়া পরদিন শুক্রবার দেশের সকল মসজিদে নিহত ছাত্রদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

