ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আততায়ীর গুলিতে রাশিয়ার বিরোধী দলীয় নেতা নিহত

Link Copied!

Boris-Nemtsov

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা এবং সাবেক উপ প্রধানমন্ত্রী বোরিস নেমৎসভ শুক্রবার মস্কোতে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্রেমলিনের এক সেতু অতিক্রম করার সময় অজ্ঞাতনামা এক বন্দুকধারী তাকে পিছন দিক থেকে গুলি করে। একটি সাদা গাড়ি থেকে নেমে তাকে গুলি করেই দ্রুত পালিয়ে যান হামলাকারী। মস্কোতে ক্রেমলিন যুদ্ধের বিরুদ্ধে রোববার সমাবেশ করার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই তিনি নিহত হলেন।
ক্রেমলিন বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করায় পুতিন তাকে হত্যা করতে পারেন বলে আশঙ্কা ব্যক্ত করেছিলেন নেমৎসভ ।
৫৫ বছরের নেমৎসভ  নব্বই দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময়ে উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । এর আগে রাশিয়ার বৃহত্তম শহর নিজনি নভগ্রোডের গভর্নর থাকাকালীন সময়ে অর্থনৈতিক সংস্কারক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন এই রুশ রাজনীতিবিদ।
ইয়েৎসিনের পর পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বিরোধী দলীয় নেতা হিসেবে বরাবরই সরব ছিলেন তিনি।
এদিকে তার নিহতের ঘটনায় নিন্দা জানিয়েয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউরোপিয়ান পরিষদের মহাসচিব থর্বজর্ন জাগল্যান্ড।