ঢাকাWednesday , 17 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবিতে বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ, চলবে প্রশাসনিক কার্যক্রম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকেল ৪ টার মধ্যে হল ত্যাগ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার( ১৭ জুলাই) ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিম। ভিসি সাদেকা হালিম বলেন, আজ বিকেল ৪ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ভিসি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। গতকাল মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।