ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংস্কার বাজেট পেশ করতে যাচ্ছেন অরুণ জেটলি

Link Copied!

orune-jatle

আন্তর্জাতিক ডেস্ক : আজ আরো পরের দিকে ভারতের পার্লামেন্টে মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্পূর্ণ সংস্কারমূলক বাজেটই পেশ করতে যাচ্ছেন জেটলি।
গত বছর লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পরই অর্থনৈতিক সংস্কার এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ওয়াদা পূরণের পথেই এগুচ্ছে সরকার। এ বাজেটে খাদ্য এবং জ্বালানির ওপর ভর্তুকি দেয়ার ঘোষণা থাকতে পারে বলে বিবিসি জানিয়েছে। বিশ্ব জুড়ে তেলের দাম পড়ে যাওয়ায় মোদি সরকারের পক্ষে এ দুটি গুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি দেয়া সম্ভব হচ্ছে।
বাজেট পেশের প্রাক্কালে প্রকাশিত এক অর্থনৈতিক রিপোর্টে বলা হয়েছিল, ২০১৫-১৬ অর্থবছরে শতকরা ৮ ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জন করবে ভারত, এতদিন পর্যন্ত যা অসম্ভব বলেই মনে করা হত।
গত বাজেটেই কর ছাড়ের উর্দ্ধসীমা বাড়িয়ে আড়াই লাখ করেছিলেন জেটলি। এবছর সম্পূর্ণ কর ছাড়ের পরিমান আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা  করা হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী স্ল্যাবগুলির পূনর্বিন্যাস করা হতে পারে।
বর্তমানে আড়াই থেকে পাঁচ লাখ রুপি আয়ের উপর ১০শতাংশ, ৫ থেকে দশ লাখ আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ এবং দশ লাখের উপরে আয় হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হয়।  সঞ্চয়ের ক্ষেত্রে আয়করের উর্ধ্বসীমা এক লাখ থেকে বাড়িয়ে গত বাজেটেই দেড় লাখ করেছিলেন অরুণ জেটলি। তবে আর্থিক বিকাশের দিকে তাকিয়ে এই দুয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে  পারেন অর্থমন্ত্রী। বাজেটে স্বাস্থ্য বিমা এবং পেনসন স্কিমের ক্ষেত্রেও কর ছাড় বাড়ানো হতে পারে।
অর্থমন্ত্রীর আরেকটি বড় চ্যালেঞ্জ বিদেশে গচ্ছিত কালো ফেরত আনা। এসব কালো টাকা ফেরত আনার জন্য কিছু বিশেষ স্কিম ঘোষণা করতে পারেন জেটলি।সোনা আমদানির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ তুলে দেওয়া হতে পারে।
২০১৫-১৬র অর্থ বাজেটে প্রধানমন্ত্রী মোদির ডিজিটাল ইন্ডিয়া স্লোগানের উপর জোর দেওয়া হতে পারে।এছাড়া এতে অনলাইন ব্যবসায় বিশেষ সুযোগেরও ঘোষণা থাকতে পারে।
ম্যানুফ্যাকচারিং শিল্পে বিশেষ জোর দিচ্ছে মোদি সরকার। ফলে জেটলির বাজেট ভাষণে উত্পাদন ক্ষেত্রে বিকাশের ওপর বিশেষ  নজর থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড় স্মার্ট সিটি খাতেও অর্থ বরাদ্দ করতে পারে সরকার। এর পাশাপাশি জিটিএস চালুও বড় চ্যালেঞ্জ জেটলির সামনে। সব সব মিলিয়ে পুরোপুরি প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সংস্কারের পথেই জেটলি হাঁটবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।