ঢাকাWednesday , 17 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শুরু

Link Copied!

বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার ইউজিসি’র নির্দেশনার প্রেক্ষিতে করণীয় নির্ধারণে বুধবার( ১৭ জুলাই ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়েছে। উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এই জরুরি সভা চলছে। সভায় থাকা সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ বলেন, ‘আজ সকাল ১০টায় সিন্ডিকেটের সভা শুরু হয়।’
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।