ঢাকাWednesday , 17 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান

Link Copied!

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রহনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়াও এ সময় ডিবি পুলিশ দাবি করেছে, অভিযানের সময় বিএনপি কার্যালয় থেকে ককটেল, পেট্টোল, বাঁশের লাঠি ও অস্ত্র উদ্ধারের।
অভিযান শেষে ডিবিপ্রধান গণমাধ্যমকে বলেন, অভিযানে ১০০টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্টোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে। গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।