ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী নিহতের পর বেরোবির ভিসির বাসভবনে ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন

Link Copied!

রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত এবং ‍পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে। শিক্ষার্থী আবু সাঈদ নিহতের পর বিক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীরা বেরোবির ভিসির বাসবভন ও বঙ্গবন্ধু হলে ভাঙচুর চালিয়েছে এবং পুলিশ ও ছাত্রলীগ সভাপতিরসহ বেশ কয়েকটি গাড়ি-মোটরসাইকেল ভঙচুর, অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লালবাগ থেকে মডার্ন মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।