ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আহত ১৬২ পুলিশ সদস্যকে ৬৯ লাখ টাকা অনুদান দিল ডিএমপি

Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যের চিকিৎসার জন্য ডিএমপির কল্যাণ তহবিল থেকে ৬৯ লাখ ৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুলিশ সদস্যদের হাতে আর্থিক অনুদানের এই অর্থ তুলে দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) আশরাফুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ আর্থিক অনুদান গ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৮ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৪তম সভায় ১৬২ জন পুলিশ সদস্যের অনুকূলে ৬৯ লাখ ৭ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।