ঢাকাTuesday , 16 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করতে আমেরিকানদের প্রতি বাইডেনের আহ্বান

Link Copied!

আমেরিকানদের রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার এবং শান্তিপূর্ণভাবে তাদের মতপার্থক্য সমাধানের জন্য আবারও প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন হবে ‘পরীক্ষার সময়’। রবিবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রাইম টাইম ভাষণে বাইডেন বলেন, রাজনৈতিক আবেগ উঁচুতে উঠতে পারে, কিন্তু ‘আমাদের কখনই সহিংসতায় নামানো উচিত নয়।’ প্রেসিডেন্ট বলেন, তার দল ও রিপাবলিকানরা বিভিন্ন নীতিগত দৃষ্টিভঙ্গি নিয়ে জোর প্রতিযোগিতা করতে পারে – তবে এটি অবশ্যই সঠিক চর্চার মধ্যে থেকেই করতে হবে। বাইডেন বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা সবাই এখন পরীক্ষার মুখোমুখি হচ্ছি।’ তিনি বলেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। কখনো ছিল না। এখনো তার ব্যতিক্রম নয়। আমরা এই সহিংসতা চলতে দিতে পারি না।’ শনিবার সন্ধ্যায় এক বন্দুকধারীর হামলায় ট্রাম্পের কান রক্তাক্ত হয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া তৃতীয় ভাষণে বাইডেন ছয় মিনিট কথা বলেন। এফবিআইয়ের উপপরিচালক পল অ্যাবেট বলেন, ট্রাম্পের সমাবেশে হামলার পর থেকে অনলাইনে এজেন্টরা ক্রমবর্ধমান সহিংস বক্তব্য দেখেছেন।