ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক সহিংসতায় উদ্বিগ্ন আমেরিকা

Link Copied!

nisha

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা ও সহিংসতা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। তবে এ সঙ্কট অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। গণতান্ত্রিক দেশে সংঘাতের রাজনৈতিক কোনো স্থান নেই।
বিরোধীদের জন্য রাজনৈতিক সুযোগ আর নাগরিক সমাজ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ওয়াশিংটনের ফরেইন প্রেস সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বের আগে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “সহিংস জঙ্গিবাদ প্রতিহত করার বিষয়ে গত সপ্তাহে একটি বৈশ্বিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সে দক্ষিণ ও মধ্য এশিয়ার অনেকগুলো দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই কনফারেন্সে এবং দ্বিপাক্ষিক আলোচনায় জবাবদিহিমূলক শাসন, রাজনৈতিক সুযোগ, নাগরিক সমাজের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।”
তিনি বলেন, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। এতে দেশটির রাজনৈতিক অচলাবস্থা এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে আলোচনায় এসব নীতির ওপর গুরুত্বারোপ করেছেন।”
কেরি এ পরিস্থিতিতে আমাদের উদ্বেগ এবং পরিস্থিতি উন্নতির প্রত্যাশা তুলে ধরেছেন। তিনি গুরুত্বারোপ করে বলেছেন, “রাজনৈতিক দলগুলোর দ্বারা সহিংস কৌশলের কোন স্থান নেই। একইসঙ্গে এটা নিশ্চিত করা প্রয়োজন যে, সরকার শান্তিপূর্ণ রাজনৈতিক মতামত প্রকাশের সুযোগ করে দেবে। প্রয়োজন একটি অংশগ্রহনমূলক রাজনৈতিক প্রক্রিয়া। আর গণমাধ্যম ও নাগরিক সমাজের মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখানো হচ্ছে তা নিশ্চিত করা প্রয়োজন।”