ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকার নিরাপত্তার জন্য বড় হুমকি সাইবার হামলা

Link Copied!

shibar

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলা নয় বরং সাইবার হামলাকে আমেরিকার নিরাপত্তার জন্য সবচাইতে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
কংগ্রেসের একটি কমিটির কাছে দেশটির জন্য নিরাপত্তা ঝুঁকির একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি যাতে বলা হয়েছে বিদেশি সরকার ও অপরাধীদের দ্বারা ইদানীং আমেরিকায় সাইবার হামলা বাড়ছে।
এসব হামলার প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠানটি রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেছে।
গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকিং বা ইমেইলে আড়ি পেতে গোপন সব তথ্য জেনে নেয়া, এধরনের সাইবার হামলায় একটি দেশের অর্থনীতিও ডুবিয়ে দেয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের বড় বড় দেশগুলো এখন একে অপরকে শিক্ষা দিতে সাইবার হামলার বেশ ব্যবহার করছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, “রাশিয়াকে যতটা হুমকি মনে করা হত আসলে সে তার থেকেও বেশি শক্তিশালী।”
রাশিয়া সাইবার হামলা করার জন্য আলাদা বাহিনী তৈরি করেছে বলে দাবি করছেন ক্ল্যাপার।
ক্ল্যাপার বলছেন, “আমেরিকার বিরুদ্ধে সাইবার হামলার পরিমাণ, মাত্রা, ধরণ ও তীব্রতা সবই ক্রমেই বাড়ছে।”
মার্কিন সিনেমা ইন্টারভিউকে কেন্দ্র করে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয় তখন অ্যামেরিকা ও উত্তর কোরিয়ায় কয়েক দফায় সাইবার হামলা হয়েছে।
কে বা কারা এইসব হামলা করেছে তার প্রমাণ না পাওয়া গেলেও অ্যামেরিকার সনি পিকচার্সে হ্যাকের জন্যে উত্তর কোরিয়াকেই দায়ী করে এফবিআই।
এছাড়া সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় ওয়েবসাইটটিও হ্যাক করেছিল আইএস জঙ্গিদের দর্শনে উদ্বুদ্ধ একটি গ্রুপ।
এসব ঘটনার প্রেক্ষিতে সাইবার হামলার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে দেশটি।