ঢাকাSunday , 7 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবাহিনীর প্রধানকে পরানো হলো ব়্যাংক ব্যাজ

Link Copied!

বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে ‘এয়ার চিফ মার্শাল’ র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। রোববার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়। তাকে র‌্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
র‌্যাংক-ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেন। হাসান মাহমুদ বিদায়ী বিমানবাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।