ঢাকাSaturday , 6 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৩ আসামিকে আটক করেছে কোস্ট গার্ড

Link Copied!

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১ টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ০২ স্পিড বোট ও নগদ অর্থসহ ৪৩ জন আসামিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৬ জুলাই ) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে শনিবার ১৪৩০ ঘটিকায় চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ১ টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ২ টি স্পিডবোট ও নগদ অর্থ টাকা ১৫ লাখ ৪১ হাজার ৫শ’ টাকা জব্দসহ ৪৩ জন আসামিকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও স্পিড বোটের আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৩০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, জব্দকৃত বাল্কহেড, ড্রেজার ও ০১ টি স্পিড বোটসহ (২০০ সিসি) জব্দকৃত নগদ অর্থ উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  হিল্লোল চাকমার নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও জব্দকৃত অপর ১ টি স্পিডবোট উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নির্দেশনা মোতাবেক বিসিজি স্টেশন চাঁদপুরের হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৪৩ আসামিকে উত্তর মতলব নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।