ঢাকাSaturday , 6 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

Link Copied!

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম অল ইন্ডিয়া রেডিও এক প্রতিবেদনে এই তথ্য জানায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টিপাতসহ বজ্রপাত হয়েছে। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, বৃষ্টির সময় মাঠে কাজ করা ও গাছের নিচে আশ্রয় নেওয়া লোকেরা বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার জন্য বিহারের উত্তর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-মধ্য অংশে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। একই সঙ্গে জারি করা হয়েছে প্রাথমিক সতর্কতা। প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বজ্রপাতে শত শত লোক মারা যায়।