ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিজিৎকে হত্যায় উগ্রবাদীরা, মদদদাতা জামায়াত

Link Copied!

Obijitনিজস্ব প্রতিবেদক : বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা শিক্ষাবিদ অজয় রায়। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার এসআই শফিক। মামলার তদন্ত কর্মকর্তা করা হয়েছে এসআই সুব্রত গোলদারকে।
মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর অজয় রায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে হত্যার জন্য উগ্র জঙ্গিবাদীরাই দায়ী। আর এদের মদদ দিয়েছে জামায়াত। বর্তমান সরকার খুনিদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে আমি আশা প্রকাশ করছি।’
এদিকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৪০)। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও (৩৫) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজু ভাস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পড়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খুলে নিয়ে গেছে।
এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ। আর গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একইভাবে খুন হলেন অভিজিৎ রায়।
উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেছেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।