বিসিকে ‘স্মার্ট নকশা কেন্দ্র’ গড়ে তোলার লক্ষ্যে বুধবার (৩ জুলাই) মতিঝিলস্থ বিসিক নকশা কেন্দ্রের জয়নুল আবেদিন প্রদর্শন কক্ষে মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।ইমেরিটাস অধ্যাপক দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের সাথে নকশা কেন্দ্র, বিসিকের নকশাবিদ ও কারুশিল্পীদের এ মতবিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু চিত্রকলা বিশেষজ্ঞ এবং চারু ও কারুকলা গবেষক শিল্পী সামিনা নাফিজ। সভাপতিত্ব করেন পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প), বিসিকের আব্দুন নাসের। স্বাগত বক্তব্য রাখেন প্রধান নকশাবিদ (অ.দায়িত্ব) মোঃ রাহাত উদ্দিন।
উক্ত মতবিনিময় এবং আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিসিক বিপণন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক নকশা কেন্দ্রের নকশাবিদ শেখ আলী আশরাফ ফারুক।

