ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় এসে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। বের হওয়ার সময় নেত্রীকে একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকেল ৫টার পর বাসার উদ্দেশে রওনা দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
উল্লেখ, গত ২২ জুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় দিবাগত রাত সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসমেকার বসানো হয়।