ঢাকাMonday , 1 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবি আসাদ বিন হাফিজের ইন্তিকালে সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ

Link Copied!

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও ৮০’র দশকের খ্যাতিমান কবি, লেখক, ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক কবি আসাদ বিন হাফিজের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যও ছিলেন। সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় এ শোক জানানো হয়। যৌথ শোকবার্তায় বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, কবি আসাদ বিন হাফিজ ছিলেন প্রথিতযশা, খ্যাতিমান, বিশ্বাসী, বিপ্লবী কবি ও লেখক। তিনি ছিলেন ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রবাদ প্রতীম ব্যক্তিত্ব। মরহুম একাধারে বাংলা সাহিত্যের বিরল সাহিত্য প্রতিভা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও প্রকাশক। তার বহু গ্রন্থ, ইসলামী গান ও কবিতা নতুন প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করে আত্মপরিচয়ে বলীয়ান করতে সহায়ক হয়েছে। সদা হাস্যোজ্জ্বল, প্রাণচঞ্চল, সাদামাটা, অতিবিনয়ী ও নিরহংকার কালজয়ী এই সাহিত্য ব্যক্তিত্বের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। শোকবার্তায় আরো বলা হয়, তার মৃত্যুকে ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন এবং অহীভিত্তিক সাহিত্য অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়। নতুন প্রজন্ম তার বিপ্লবী ও আধ্যাত্মবাদী লেখনি থেকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলার প্রেরণা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।