ঢাকাMonday , 1 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় নৌ প্রধানের বাংলাদেশ সফর: নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি সোমবার (১ জুলাই) বনানীস্থ নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে ভারতীয় নৌপ্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান ভারতীয় নৌ প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। দুই দেশের নৌ প্রধান আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা জোড়দারকরণের লক্ষ্যে পারষ্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
উন্নয়ন, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার উপরে জোড় দেন। এছাড়া তাঁরা পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দেশের নৌসদস্যদের পারষ্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।