ঢাকাThursday , 27 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইডেন কলেজ নেত্রীর ধর্ষণ মামলা

Link Copied!

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ফুয়াদ হোসেন শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন সংগঠনটির ইডেন কলেজ শাখার এক নেত্রী (২৯)।
বৃহস্পতিবাত (২৭ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক শামসুল ইসলামের আদালতে মামলাটি করেন সাবেক ওই ছাত্রলীগ নেত্রী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম ২০১৩-১৪ সেশনে ইডেন মহিলা কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সেকশনে ভর্তি হন। ২০১৪ সালে বান্ধবীদের নিয়ে টিএসসিতে আড্ডা দিতে যান। সেখানে গিয়ে ফুয়াদ হোসেনের সঙ্গে পরিচয় হয়। তারা ফোন নম্বর আদান প্রদান করেন। তাদের ফোনে কথাবার্তা হয়। তারা বিভিন্ন জায়গা একসঙ্গে ঘোরাফেরা করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ২১ আগস্ট তারা কক্সবাজার ঘুরতে যান। সেখানে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করেন।