ঢাকাThursday , 27 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে বন্যায় নিহত ৭, নিখোঁজ ১০

Link Copied!

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় সাতজন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ জুন) দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল সাবুর সিঘানি বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাতে ইয়াকাওলাং জেলার কিছু অংশে প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হেনেছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, নিহতদের লাশ ও জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে।
বন্যায় বেশকিছু ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এছাড়া মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ইয়ামগান জেলায় আকস্মিক বন্যায় ৪০টি বাড়িঘর ও ৩০০ একরেরও বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।