ঢাকাThursday , 27 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে কয়েকটি ট্রেন যাত্রা বিরতিতে আছে।
তিনি আরও বলেন, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ট্রেনটি সরাতে নতুন ইঞ্জিন পাঠানো হয়েছে। ট্রেনটি সরানো হলে এ রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।