ঢাকাWednesday , 26 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে বজ্র ও ভূমিধসে দুই দিনে ২০ জনের মৃত্যু

Link Copied!

নেপালে দুই দিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া একই সময়ে বজ্রপাতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির জেলা প্রশাসক বুদ্ধ বাহাদুর গুরুং বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে লামজুং জেলায় ভূমিধসে তিনটি বাড়ি ভেসে গেছে, এতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
নেপালের দক্ষিণ-পূর্বে মোরাং জেলার জেলা কর্মকর্তা টেক কুমার রেগমি জানিয়েছেন, মঙ্গলবার থেকে বন্যায় সেখানে চারজনের মৃত্যু হয়েছে।
পশ্চিমে কাস্কি ও পূর্ব নেপালের ওখালধুঙ্গায় ভূমিধসে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
নেপালে জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।

সূত্র: রয়টার্স