ঢাকাWednesday , 26 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি

Link Copied!

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি। মঙ্গলবার( ২৫ জুন ) দিবাগত রাত ৩টার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে তারা পালিয়ে যায়। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (কয়েদি নং ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নং ৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নং ৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নং ৪২৫২)।
বুধবার সকালে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার দিবাগত রাতে খবর পেয়েই পুলিশের একাধিক টিম অভিযান নামে এবং রাত সাড়ে ৩ টা নাগাদ তাদের গ্রেফতার করতে সক্ষম ‘কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদিকে বগুড়া শহরের মাছবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।