রাজধানীর যাত্রাবড়ীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বাটযুক্ত লম্বা ছুরি, একটি কুড়াল ও একটি চাপাতি জব্দ করা হয়।
রবিবার (২৩ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নান্নু সরদার, রাজু আহমেদ, হানিফ, হুমায়ুন, তাহিরুল ও রেজাউল করিম।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

