বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সোমবার (২৪ জুন) নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর চৌকস কন্টিনজেন্ট বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এরপর সম্মানিত বিমান বাহিনী প্রধান একটি গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য যে, গত ১১ জুন ২০২৪ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

