ঢাকাMonday , 24 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ২০.৮ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

Link Copied!

বাংলাদেশকে আগামী ৪ বছরে ২০.৮ বিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা ১০ বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নতুন এই অর্থের পরিমাণ (২০.৮ বিলিয়ন ডলার) গত ৪ বছরে প্রাপ্ত ১২ বিলিয়ন ডলারের চেয়ে ৪২.৩ শতাংশ বেশি।
নতুন এই ঋণের মধ্যে ৭৮.৮৫ শতাংশ বা ১৬.৪ বিলিয়ন ডলার অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) হিসেবে দেওয়া হবে। বাকি ঋণ কনসেশনাল হবে।
অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) তহবিলের আওতায় ঋণ পরিশোধের সময়কাল ২৫ বছর এবং এর সঙ্গে ঋণ পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ড নির্ধারিত। এর সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) সুদ হারের সঙ্গে ০.৭৫ শতাংশ চার্জ দিতে হবে। যদিও ফেডারেল রিজার্ভ অফ ব্যাংক অব নিউইয়র্কের ডেটা অনুযায়ী, গত বৃহস্পতিবার সোফর ছিল ৫.৩২ শতাংশ।
অন্যদিকে কনসেশনাল ঋণ পরিশোধে একই সময়সূচি থাকলেও সুদের হার ধরা হয়েছে ২ শতাংশ।
এডিবি বাংলাদেশে ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত সাতটি খাতের ৯২টি প্রকল্পে ঋণ দিতে একটি তালিকা তৈরি করেছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ (দক্ষিণ রুট), দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আওতায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও দক্ষিণ করিডোর উন্নয়ন প্রকল্প (ফরিদপুর-বরিশাল মহাসড়ক) এবং ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প।
প্রকল্পগুলো চূড়ান্ত করতে আজ সোমবার মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।